রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে রগ কেটে হত্যা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০১:১৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহেল মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ নেতার দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ভোলাব ইউনিয়নের টাওড়া এলাকায় বুধবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সোহেল মিয়া ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি টাওড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, বুধবার রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত ছাত্রলীগ নেতা সোহেলকে তুলে নিয়ে দুই পায়ের রগ কেটে দেয় এবং পিটিয়ে আহত করে। পরে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

নিহত সোহেলের বাবা নুরুল ইসলাম বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্থানীয় বিএনপির কর্মীরা আমার ছেলেকে রগ কেটে ও পিটিয়ে হত্যা করেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত