সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জহিরউদ্দিন মাহমুদ লিপটন। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের সময় জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল করিম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ দ্বীন মোহাম্মদ টিউবওয়েল ও শাখাওয়াতুল হক বিটু তালা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি কলস প্রতীকে ও মোর্শেদা আক্তার পদ্মফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জেড এম কামরুল আনাম ও সাবেক ছাত্রলীগ নেতা জহিরউদ্দিন মাহমুদ লিপটন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত ১ মার্চ কেন্দ্রীয় আওয়ামী লীগ নৌকার মনোনীত প্রার্থী হিসেবে লিপটনের নাম ঘোষণা করে। পরে ৪ মার্চ কামরুল আনাম নির্বাচন না করার ঘোষণা দেন। ফলে একক প্রার্থী হিসেবে লিপটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
