গাজীপুরে শিক্ষামন্ত্রী

ক্যাবিনেট নির্বাচনে শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ শিখবে

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০১:৫৫ এএম

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে। দায়িত্বশীল হবে। নিজেদের কাজ নিজেরা করতে শিখবে। সবাই মিলে কীভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটি শিখবে। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হচ্ছে। আশা করি, এটি অব্যাহত থাকবে। যেসব স্কুল এর আওতার বাইরে, তারাও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।’ এ সময় তিনি বিভিন্ন কক্ষে শিক্ষার্থীদের ভোটদান কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ, কালিয়াকৈর থানার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুর আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের লোকজন তার সঙ্গে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত