ব্যালি ড্যান্সের রহস্য জানালেন জ্যাকুলিন ফার্নান্দেজ। শুক্রবার দুবাইতে দা-বাং ট্যুরে মাতছেন বলিউড তারকারা। সালমান খান, ক্যাটরিনা কাইফ, ডেইজি শাহ, সোনাক্ষি সিনহা এবং মানিশ পল পারফর্ম করবেন এতে। থাকছেন জ্যাকুলিনও।
দুবাই ট্যুর নিয়ে আয়োজিত বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে কথা বলেন জ্যাকুলিন। কয়দিন আগে টুইটারে ব্যালি ড্যান্সের ভিডিও প্রকাশ করেছিলেন। সাংবাদিকদের সামনে এ নিয়ে মুখ খুললেন তিনি।
‘কিক’ অভিনেত্রী বলেন, প্রথমবারের মতো ব্যালি ড্যান্সের অনুশীলন করতে গিয়ে বুঝতে পারলাম, এটি কতো কঠিন।
আজকের স্টেজ পারফর্মে মার্ডার টু সিনেমার ‘আ জারা’ গানের সঙ্গে আরবীয় ব্যালি ড্যান্স পরিবেশন করবেন বলে তিনি জানান।
জ্যাকুলিন বলেন, “আমি জানি, আপনাদের অনেকেরই অসাধারণ ব্যালি ড্যান্স দেখার অভিজ্ঞতা আছে। তবে মধ্যপ্রাচ্যের দর্শকদের জন্য আমরা ভিন্নতর একটি পরিবেশনা রাখতে যাচ্ছি।”
আজকে দুবাই ফেস্টিভ্যাল সিটিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নাচে গানে দর্শকদের মাতিয়ে রাখবেন বলিউড তারকারা।
