মাগুরায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব তুষারকে সংবর্ধনা

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৯:১৩ পিএম

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে তুষারের নিজ গ্রাম মাগুরা সদরের শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রেন্ডস ক্লাব এ সংবর্ধনার আয়োজন করে।

ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত