স্কুলছাত্রী ধর্ষণের চার দিনেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১০:৫৬ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার মুজাবর্নী গ্রামে দিনমজুরের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী (১৩) কে ধর্ষণের চার দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত রইসুল আলম(২২)। এ ঘটনায় গত ১৩ মার্চ ধর্ষককে আসামি করে থানায় মামলা করে ওই স্কুলছাত্রী।

মামলার অভিযোগে জানা যায়, ১৩ মার্চ বিকেলে  ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে  ওই গ্রামের প্রতিবেশী তোয়াবুর রহমানের ছেলে রইসুল আলম বাড়িতে আসে। এর পর ওই ছাত্রীর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায়। জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে ওই ছাত্রীর বাড়িতে আসে। এ সময় ঘটনা জেনে ফেলা প্রতিবেশীর পা ধরে ক্ষমা চায় এবং ঘটনা প্রকাশ করতে নিষেধ করে। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় রইসুল। এ ঘটনায় ওই দিনই ধর্ষিতা বাদী হয়ে রইসুলকে আসামি করে থানায় মামলা দায়ের করে। পুলিশ ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।

ধর্ষিত ছাত্রীর দিনমজুর পিতা অভিযোগ করে বলেন, আমার শিশু মেয়ে কি অপরাধ করেছে, যে এই বয়সে তাকে কলঙ্কের দাগ নিতে হলো। অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দাবি করেন ওই ছাত্রীর পিতা।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহম্মেদ মামলা তদন্ত চলছে জানিয়ে বলেন, আসামি পলাতক আছে। তাকে গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত