গোল করার পর ‘সেজদা করে’ গোল উদ্যাপন করে ক্রাইস্টচার্চ হামলার প্রতিবাদ জানালেন নিউজিল্যান্ডের একজন অমুসলিম ফুটবলার।
অস্ট্রেলিয়ান লিগে খেলা কস্তা বারবারোস নামের সেই ফুটবলার খেলেন অস্ট্রেলিয়ান লিগে। শনিবার রাতে অস্ট্রেলিয়ান ‘এ’ লিগে মেলবোর্ন ভিক্টরির হয়ে জোড়া গোল করেন ২৯ বছর বয়সী কস্তা। ব্রিসবেন রোয়ারের বিপক্ষে ২-১ গোলে জয় পায় তার দল। ম্যাচের ২৪ মিনিটে নিজের প্রথম গোলটি করে মাঠে নামাজের ভঙ্গিতে বসে সেজদা করেন। যে ভিডিও পরে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের একটি মসজিদে শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রার্থনারত মুসলমানদের উপর হামলায় সারা বিশ্বের নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশ ক্রিকেট দল অল্পের জন্য এ হামলা থেকে রক্ষা পেয়েছে। ক্রীড়া তারকা তাই এই হামলার জন্য নিন্দা ও হতাহতদের প্রতি জানাচ্ছেন সহমর্মিতা। সেখানে কিউই ফুটবলারের প্রতিবাদটা ব্যতিক্রমই হয়ে থাকল।
