ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট সাইকেল আরোহী

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৩:০৬ পিএম

ঝিনাইদহের সদরে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান (৭৬) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার বিষয়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উত্তর ভবানীপুর গ্রামের কাঙাগালী সামার ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সকালে আব্দুর রহমান বাড়ি থেকে সাইকেলযোগে বিষয়খালী বাজারে যাচ্ছিলেন। বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত