জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৯

এবারের স্লোগান ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:০৫ পিএম

প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র উৎসব। ৩ এপ্রিল বেশ ঘটা করেই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্‌যাপন কমিটি।  ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’ স্লোগানে উদযাপন করা হবে এবারের চলচ্চিত্র দিবস।

আগের বছরগুলোতে জাতীয় চলচ্চিত্র উৎসব একদিনের হলেও এবার দুই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  

‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’ উদ্‌যাপন উপলক্ষে ১৭ মার্চ বিকেলে এফডিসির প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

৩ এপ্রিল বুধবার শবে মেরাজ হওয়ায় কিছু কিছু অনুষ্ঠান সেদিন সম্পন্ন করা সম্ভব নয়। ফলে  ৪ এপ্রিলেও কিছু অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে।

এবারের অনুষ্ঠান তালিকার মধ্যে ৩ এপ্রিল থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী। শবে মেরাজের কারণে বিকেল ৫টার মধ্যেই শেষ কতরা হবে প্রথম দিনের অনুষ্ঠান। দ্বিতীয় দিন ৪ এপ্রিল বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে থাকবে আতশবাজি এবং লেজার শো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত