মেষের প্রেমে সফলতা আসবে, পাওনা আদায় হবে মীনের

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:১০ এএম

মেষ: খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ হবে। প্রেমে সফলতা আসবে। অত্যধিক বিশ্বাস ক্ষতির কারণ হবে।

বৃষ: বন্ধুর জন্য বিদেশ ভ্রমণের যোগ আছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

মিথুন: নিজের পরিকল্পনায় কাজ করলে লাভবান হবেন। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। স্ত্রীর আয় বাড়বে।

কর্কট: কর্মব্যস্ততার জন্য স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। শত্রুরা তৎপর হবে। কিন্তু আয় বাড়বে।

সিংহ: দাওয়াত খাওয়ার জন্য ভ্রমণ হবে। ঋণ বাড়তে পারে। শরীরে নানা পীড়া আক্রমণ করবে।

কন্যা: প্রেম-রোমান্সে ব্যয় বাড়বে। সন্তানের রোগ ভয় দেখা যায়। নদীপথে ব্যয় বাড়বে।

তুলা: নগদ আয় বাড়বে। প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে। অর্থ সঞ্চয়ের যোগ আছে।

বৃশ্চিক: যানবাহনের ব্যবসায় পরিশ্রম বাড়বে। কাজে আত্মীয় ও প্রতিবেশীর সহযোগিতা পাওয়া যাবে। দৈহিক দুর্বলতা দেখা দিতে পারে।

ধনু: কণ্ঠশিল্পীদের জন্য দিনটি শুভ। আয় বাড়বে। পিকনিক বা বনভোজনে আনন্দ উপভোগ করতে পারবে।

মকর: কর্মে উন্নতির যোগ আছে। স্ত্রীর আয় বাড়বে। নিজের যৌনরোগ হওয়ার সম্ভাবনা আছে।

কুম্ভ: স্ত্রীর রোগের জন্য ব্যয় বাড়বে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। আত্মীয়দের সঙ্গে  দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

মীন: চাকরি ক্ষেত্রে সুখবর পাওয়া যাবে। ব্যাংকে অর্থ জমার যোগ আছে। পাওনা অর্থ আদায় হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত