একতার পিছু ছাড়ছিল না লোকটি, ঠাঁই হলো শ্রীঘরে

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১১:০৯ এএম

বলিউড প্রযোজক একতা কাপুরকে উত্ত্যক্ত করার অভিযোগে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মন্দির ও ব্যায়ামাগার সহ বিভিন্ন জায়গায় একতাকে উত্ত্যক্ত করে আসছিল ওই ব্যক্তি।

হিন্দুস্তান টাইমস জানায়, সুধীর রাজেন্দ্র সিং নামে এ ধরনের আরও অভিযোগ আছে বলে পুলিশ জানায়।

মূলত একতার সঙ্গে বন্ধুত্ব করা এবং তার প্রতিষ্ঠানে চাকরি পেতে নিয়মিত তার পিছে লেগে থাকত রাজেন্দ্র। ফলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন একতা।

আম্বলি থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা একতাকে জানাই রাজেন্দ্রকে এড়িয়ে চলতে। এরপরেও সে পুরো শহর একতার পিছে লেগে থাকতো।

সর্বশেষ জুহু মন্দির ও জিমে নিরাপত্তাকর্মীর বাধা উপেক্ষা করে একতার দিকে বারবার এগিয়ে যেতে চাইলে পুলিশ তাকে আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত