চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:৪৫ পিএম

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চমেক হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার রাতে ফৌজদারহাটের কদম রসুল এলাকায় ট্রেনের ধাক্কায় আহত আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। চমেকের জরুরি বিভাগের চিকিৎসক তাকে নিউরো সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করেন। ভোরে ওই যুবকের মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় নিহত এই যুবকের মাথায় ও কোমরে ক্ষত আছে। তার বিষয়ে আর বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত