হাওর বাঁচাও আন্দোলনের নেতা

আজাদ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১১:১৩ পিএম

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়ার হত্যাকান্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জের বেতগঞ্জ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।

গতকাল বুধবার দুপুরে বেতগঞ্জ বাজারে সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, মোল্লাপাড়া ইউনিয়নের হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজাদ মিয়ার হত্যাকা-ে জড়িত খুনিদের গ্রেপ্তার করে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত