হবিগঞ্জে বাস চাপায় নারীর মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৩:৪৬ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে বাস চাপায় রাজিয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আছিম উল্লার স্ত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মহাসড়ক পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন রাজিয়া বেগম। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেকিং করার সময় দাঁড়িয়ে থাকা রাজিয়া বেগমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় স্থানীয় জনতা পিছু ধাওয়া দিয়ে পানিউমদা বাজার এলাকায় বাসকে আটক করতে সক্ষম হন।

তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। শেরপুর হাইওয়ে থানার পুলিশের এসআই মোজ্জামেল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত