ভারতের তাদোবা ন্যাশনাল পার্কে বাঘ ও ভাল্লুকের লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অক্ষয় কুমার নামে এক প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তার তোলা ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিওর শুরুতে দেখা যায় পুরুষ বাঘটি একটি জলাশয়ের পাশে অবস্থানরত ভাল্লুকের বাচ্চার দিকে যাচ্ছে। তখনই মা ভাল্লুক তা প্রতিহত করে। এরপর শুরু হয় তুমুল লড়াই। ভীষণ ভাল্লুকের কাছে পরাস্ত হতে হয় বাঘকে।
প্রায় পাঁচ মিনিট তাদের এ যুদ্ধ চলে। এ সময় ভাল্লুকের পাশবিক চিৎকার শোনা যায়।
সূত্র এনডিটিভি
