গোলান নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন সমস্যার জন্ম দেবে : এরদোয়ান

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৯:৪২ পিএম

বিতর্কিত গোলান মালভূমি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন সমস্যার জন্ম দেবে। গতকাল ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভায় এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।

বৈঠকে তিনি বলেন, ‘গোলান মালভূমি নিয়ে গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অপ্রত্যাশিত বক্তব্য এই অঞ্চলে নতুন সমস্যার সৃষ্টি হবে। আমরা কখনোই গোলান মালভূমির অধিগ্রহণকে বৈধ হতে দেব না।’ ওআইসির এমন স্পর্শকাতর ইস্যুতে চুপ থাকলে চলবে না বলেও মন্তব্য করেন এরদোয়ান।

গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। ১৯৬৭ সালে মালভূমিটি সিরিয়ার কাছ থেকে অধিগ্রহণ করে ইসরায়েল। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ’৫২ বছর পর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত