ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম হিমেল অসুস্থ হওয়ায় তাকে বসতে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকার অনন্য নজির দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জহিরুল ইসলাম হিমেল দুরারোগ্য 'ফ্যাসিও স্কাপোলো হিউমেরাল মাসকুলার ডিস্ট্রোফি' রোগে আক্রান্ত। যার চিকিৎসা খরচও প্রধানমন্ত্রী বহন করবেন বলে জানা গেছে।
ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগসহ অন্যান্য নেতারা এসময় উপস্থিত চিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় হিমেলের ইচ্ছায় তার সঙ্গে ছবিও তোলেন।
বুধবার রাত ১১টার পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলার সুযোগ পান হিমেল। এ সময় তার রোগের বর্ণনা ও পরপর ছয়বার যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি তুলে ধরেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট কথা বলেন হিমেল।
