অন্য নায়ককে চুম্বন, সারাকে আনফলো করলেন সুশান্ত

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:০৯ এএম

বলিউডে পা রাখার আগে থেকেই খবরের শিরোনামে সাইফ আলি খান কন্যা সারা আলি খান। এরপর বলিউডে অভিনয়ের সুবাদে তার খ্যাতি বাড়তে থাকে। ইতিমধ্যেই 'কেদারনাথ', 'সিম্বা' ছবিতে সারার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। এদিকে সিনেমার খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও হরহামেশাই খবরের শিরোনাম হচ্ছেন তিনি। এবার প্রেম বিষয়ক জটিলতা নিয়ে খবরের শিরোনাম হলেন সারা। জানা যায়, অভিনেতা সুশান্ত ইনস্টাগ্রামে সারাকে আন ফলো করেছেন। কিন্তু কেন? ভারতীয় গণমাধ্যম মারফত জানা যায়, কার্তিক আরিয়ানের প্রতি সারার যে ভালো লাগা আছে, সেটা বারবারই প্রকাশ্যে স্বীকার করে এসেছেন তিনি। তবে মাঝে 'কেদারনাথ' ছবিতে অভিনয় করার পর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারার ঘনিষ্ঠতা হয়। খবর রটে সে সময় সারা নাকি সুশান্তের সঙ্গে প্রেমও করেছেন। শুধু তাই নয়, সুশান্তের ৩৩তম জন্মদিন উদ্‌যাপন করতে সারা দেরাদুনের ট্রিপ বাতিল করে সুশান্তের বাড়িতে যান। আর সে খবর জায়গা করে নেয় পেজ থ্রির পাতায়। খবর বেরোয় ওই দিন রাতে সুশান্তের ফ্ল্যাটে কেক নিয়ে গিয়েছিলেন সারা। পরে তারা একসঙ্গে ডিনার করেন। সারা অবশ্য সুশান্তের সঙ্গে প্রেম করার খবরকে গুজব বলে উড়িয়ে দেন।

কিন্তু হঠাৎ কি ঘটল যে, সুশান্ত সিং রাজপুত ইনস্টাগ্রামে সারাকে আনফলো করে দিলেন? তবে কি কার্তিক আরিয়ানের প্রতি সারার মুগ্ধতাই কাল হয়ে দাঁড়াল? অনেকেই বলছেন কার্তিকের কারণেই সারাকে আনফলো করেছেন সুশান্ত।

এদিকে  সারা বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘লাভ আজকাল-২’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিং স্পট থেকে সারা-কার্তিকের চুম্বনের একটি দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে কার্তিকের প্রতি সারার মুগ্ধতা অপরদিকে চুম্বন দৃশ্য ভাইরাল হওয়া-এ দুটি খবরই হয়তো সুশান্তকে জ্বালিয়ে মেরেছে। ফলস্বরূপ সারাকে আন ফলো করে দিয়েছেন সুশান্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত