মেষের সংসারে অশান্তি দেখা দেবে, বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে কর্কটের

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৯:১৫ এএম

মেষ: সংসারে অশান্তি দেখা দেবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। খরচ বাড়বে।

বৃষ: কাজে সফলতা আসবে। দুর্ঘটনার যোগ আছে। মহিলাদের জন্য ব্যয় বাড়বে।

মিথুন: সাংবাদিকদের জন্য দিনটি শুভ। সন্তানের কর্মকাণ্ডে মন খারাপ হবে। সুনাম বৃদ্ধি পাবে।

কর্কট: বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। স্ত্রীর আয় বাড়বে।

সিংহ: আত্মীয়র জন্য অর্থ ব্যয় হতে পারে। কাজে ব্যস্ততা বাড়বে। স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধতে পারে।

কন্যা: কাজের পরিধি ও চাপ বাড়বে। পরিচিত ব্যক্তিরা অশান্তি সৃষ্টি করতে পারে। আয় বাড়বে।

তুলা: কাজে উন্নতি ও আয় বৃদ্ধি পাবে। প্রেম-রোমান্স শুভ নয়। স্ত্রীর আয় বাড়বে।

বৃশ্চিক: স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। প্রতিপক্ষ আবার তৎপর হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ লাভজনক হবে।

ধনু: ঠিকাদারি ব্যবসা লাভজনক হবে। ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানের নতুন চাকরি হতে পারে।

মকর: গোপন শত্রু তৎপর হলেও লাভ অব্যাহত থাকবে। কাজের পরিধি বাড়বে। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে।

কুম্ভ: বন্ধুদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন। ব্যবসা বৃদ্ধি হবে। ভ্রমণে সতর্ক হোন।

মীন: কর্মক্ষেত্রে নিজের প্রভাব বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি হস্তগত হবে। উচ্চ রক্তচাপের দ্রুত প্রতিকার নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত