রাজধানীর যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন ওবায়দুল্লাহ (৪৫) নামে একজন জমি ও ফ্ল্যাট ব্যবসায়ী।
তিনি শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ওবায়দুল্লাহর ভাই আবদুল্লাহ জানান, তার ভাই যাত্রাবাড়ী পূর্ব শেখদি ডক্টর বাড়ি কচি কণ্ঠ স্কুলের পাশে নিজ বাড়িতে থাকেন। রাত ১১ টার দিকে পল্টন থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে গোলাপবাগ ফ্লাইওভার এর কোনায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন সন্ত্রাসী তার রিকশার গতিরোধ করে। এরপর ওবায়দুল্লাকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে তার পেটে একটি গুলিবিদ্ধ হয়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। কী কারণে কারা গুলি করেছে সে বিষয়ে কিছুই জানেন না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওবায়দুল্লাহ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। তার পেটে একটি গুলিবিদ্ধ হয়েছ।
