ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (আইইউবি) মার্কেটিং বেজড বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরায় আইইউবির স্থায়ী ক্যাম্পাসে এ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক দেশ রূপান্তর।
বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা সামাজিক মাধ্যমে পণ্যের বিপণন নিয়ে আলোচনা করেন। এক দল মনে করেন, সামাজিক মাধ্যমে পণ্যের বিপণন আশীর্বাদ ও অন্য দল মনে করে তা ক্ষতিকর। কারণ এর মাধ্যমে ওই ক্রেতার ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি থাকে। বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস বিভাগের ৫০টি দলের ১৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে লোগো পাজেল ও মার্কেটিং কুইজের মধ্য দিয়ে সর্বশেষ বাছাই করা হয় থার্ড ডিগ্রি বার্ন ও বিজনেস ফিচার নামে দুটি দলকে। এ দুদলের মধ্যে চ্যাম্পিয়ন হয় থার্ড ডিগ্রি বার্ন। পরে বিজয়ী দলের সদস্য আরাফাত হোসেন, নাজমুল ইসলাম ও জাহিদ ইকবালের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজক ইন্ডিপেনডেন্ট মার্কেটস অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর ও বিবিএর সিনিয়র লেকচারার আবুল খায়ের জ্যোতি বলেন, প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করেছি। এতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি প্রতি বছর এ ধরনের আয়োজন করতে পারব। বিজয়ীদের ১০ হাজার ও রানার্স আপ দলকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিভাগের প্রভাষক সুমন প্রসাদ সাহা ও ধৃতিপর্ণা কু-ুসহ অনেকে উপস্থিত ছিলেন।
