উত্তরায় বোনের বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১১:৪১ পিএম

রাজধানীর উত্তরায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীকে (১৬) সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা যায়, জামাল উদ্দিন (২৮) নামে এক মুদি দোকানদারের সঙ্গে মোবাইল ফোনে প্রেম করার সূত্রে মেয়েটি তার সঙ্গে দেখা করতে গেলে, জামাল উদ্দিন কৌশলে মেয়েটিকে ধর্ষণ করে।

উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জামালকে প্রধান আসামি করে রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ওই ছাত্রী তার বোনের বাসায় বেড়াতে আসলে জামালের সঙ্গে পরিচয় হয়। মোবাইল ফোনে তাদের সঙ্গে কথা হতো। সোমবার বিকেলে তাকে ‍ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে জামাল মেয়েটিকে ধর্ষণ করে।

ওই স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে যার উত্তরা পশ্চিম থানার এসআই মো. আমিনুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, গাজিপুরে নানার বাড়িতে থাকে এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে। নানার বাড়ি থেকে থেকে বোনের বাসায় বেড়াতে আসে ওই ছাত্রী। সকালে বোনের বাসা থেকে না বলে ঘুরতে বের হয়। এরপর বিকেলে ওই এলাকার মুদি দোকানদার জামাল কর্তৃক ধর্ষণের শিকার হয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ওই ছাত্রীর সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত