ঝিনাইদহের কালীগঞ্জ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। বৃদ্ধার কোনো পরিচয় পাওয়া যায়নি।
মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ওই নারী বেশ কিছুক্ষণ ধরে স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল। সাড়ে ১০টার দিকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ইয়ার্ডে পৌঁছানো মাত্রই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।
এতে তার মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরনে একটি রঙিন শাড়ি ও কালো রঙের বোরকা পরিহিত ছিল বলে যোগ করেন এই স্টেশন মাস্টার।
