মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবারও নয় গুণী ব্যক্তিত্বকে স্বাধীনতা সম্মাননা পদকে ভূষিত করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে পদক দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য অধ্যাপক এস এম আবু তাহের রিজভী (মরণোত্তর), শিক্ষায় মোহাম্মদ মনজুর আলম, চিকিৎসায় সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী, ক্রীড়ায় মীর্জা সালমান ইস্পাহানি, সমাজসেবায় গোলাম মোস্তফা কাঞ্চন, সংগীতে অশোক সেনগুপ্ত (মরণোত্তর), সংস্কৃতিতে রণজিৎ রক্ষিত (মরণোত্তর), সাংবাদিকতায় আবু তাহের মুহাম্মদ ও মুক্তিযুদ্ধে আবদুল কাদের মাস্টার (মরণোত্তর) এ পদক পান।
অনুষ্ঠানে মেয়র বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে। ‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’’কে জাতীয় সেøাগান করা হলে আগামী প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরও ভালোভাবে জানবে। তাই এই সেøাগানকে জাতীয় সেøাগান করার দাবি জানাচ্ছি।’ নাছির আরও বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আর বিতর্কের সুযোগ নেই।
