পুলিশের হাতে আটক যুবক ‘সন্ত্রাসীদের গুলিতে’ নিহত

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:১৯ এএম

টঙ্গী পূর্ব থানার বাঁশপট্টি এলাকায় কথিত গোলাগুলিতে পুলিশের হাতে আটক কাউসার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে কাউসার নিহত হন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, কাউসারকে আটকের পর তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ। এসময় তার সঙ্গীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় কাউসারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

কাউসারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত