খুলনায় পৃথক হামলায় ২ স্বতন্ত্র প্রার্থীর ৭ সমর্থক আহত

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১০:৩৪ পিএম

খুলনার তেরখাদা ও দীঘলিয়া উপজেলায় দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলায় সাতজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে তেরখাদা উপজেলার পাতলা বোর্ড স্কুল মাঠে তেরখাদা উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল ইসলামের নির্বাচনী পথসভায় হামলা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে হামলার ঘটনায় জড়িত বিএম সমীরউদ্দিন ও প্রবীণ পোদ্দার নামে দুজনকে দেশীয় দুটি অস্ত্রসহ আটক করে। এর মধ্যে সমীরকে ৭ ও প্রবীণকে ১০ দিনের কারাদ- দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। ঘটনাস্থল থেকে  হামলাকারীদের ফেলে যাওয়া ১৬টি মোটরসাইকেলও জব্দ করা হয়।

দীঘলিয়া উপজেলা সদরের ঘোষপাড়ায় একইদিন রাত ৮টার দিকে প্রচার শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মল্লিকের তিন কর্মী-সমর্থক রুহুল মোড়ল, মুসুন্না আবদুল্লাহ ও ইমদাদুল হক আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত