মোবাইল বার্তার সূত্র ধরে মিলল নিখোঁজ যুবকের গলাকাটা লাশ

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১২:০৫ পিএম

ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন ধলারমোড় থেকে রাজু মীর (২৬) নামে এক যুবকের গলাকাট লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর ধলার মোড় এলাকা খেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজু শহরের ভাটিলক্ষীপুর এলাকার সোহরাব মীরের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাজু নিখোঁজ ছিলেন। বুধবার দিবাগত মাঝ রাতে তার মোবাইল থেকে বাড়ির মোবাইলে একটি ম্যাসেজ আসে ‘আমার বন্ধু আসিফকে খুঁজলেই আমার খোঁজ পাওয়া যাবে’।

 

এরপর স্বজনরা আসিফে শেখের বাসায় যায়। তার হাতে ব্যান্ডেজ দেখে স্বজনদের সন্দেহ হলে থানায় খবর দিলে তাকে পুলিশ আটক করে। এরপর তার কথা মতো বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন ধলারমোড় থেকে রাজুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কি কারণে তাকে হত্যা করা হলো এখনো পুলিশ জানাতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত