শাপোকোয়েনস বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই সাংবাদিকের মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০১:৪২ পিএম

ব্রাজিলের ক্লাব শাপোকোয়েনসের খেলোয়াড়দের বিমান দুর্ঘটনায় পড়ার ঘটনাটি নিশ্চিয় মনে আছে সবার। ২০১৬ সালের ভয়াবহ ওই দুর্ঘটনায় ক্লাবটির প্রায় সব খেলোয়াড়-কর্মকর্তাই প্রাণ হারায়। যে ছয়জন বেঁচে ছিলেন তাদের একজন ব্রাজিলিয়ান সাংবাদিক রাফায়েল হেনসেল। না ফেরার দেশে চলে গেলেন তিনিও।

হার্ট-অ্যাটাকে আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারান ৪৫ বছর বয়সী হেনসেল।

মঙ্গলবার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন হেনসেল। হঠাৎই ঢলে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। হেনসেলকে শাপোকোয়েনসে ক্লাবের ‘পুনর্গঠনের প্রতীক’ হিসেবে দেখা হতো।

২০১৬ সালের ২৮ নভেম্বরের কলম্বিয়ায় এক বিমান দুর্ঘটনায় ৭১ জন যাত্রী নিহত হয়েছিলেন, যাদের অধিকাংশই শাপোকোয়েসে ফুটবল দলের খেলোয়াড়। লামিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজে করে সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনালে কলম্বিয়ার দল আতলেতিকো নেশিওনালের সঙ্গে খেলতে মেদেলিনে যাচ্ছিলেন তারা।

ম্যাচটির সংবাদ সংগ্রহের জন্য একদল সাংবাদিকও ছিলেন তাদের সঙ্গে। এদের একজন ছিলেন হেনসেল। সাংবাদিক হিসেবে খুবই প্রসিদ্ধ ছিলেন হেনসেল। চোট কাটিয়ে তিনি তার কর্মস্থল রেডিও শাপোকোতে ফিরেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত