দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক দিনাজপুর জেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় চিরিরবন্দর উপজেলা পরিষদের চত্বর থেকে তাকে সাদা পোশাকধারী পুলিশ আটক করে।
আফতাফ উদ্দিন মোল্লা চিরিরবন্দর উপজেলায় গত দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লার বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে। আমরা নাশকতার মামলায় তাকে আটক করেছি।
বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক দিনাজপুর জেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মোল্লার নামে দুইটি বিচারাধীন মামলা, তিনটা তদন্তাধীন ও দুইটি ওয়ারেন্টভুক্ত মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
