হাতকড়া পরা এক ছিনতাইকারী পুলিশের কাছে থেকে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহত ফয়সাল শহরের দিয়ারধানগড়া মহল্লার আবদুর রাজ্জাকের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আবু দাউদ জানান, বুধবার দুপুরে শহরের শহীদ শামছুদ্দিন গেটের সামনে মোবাইল ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। রাতে তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে সঙ্গে নিয়ে সড়ক ও জনপথ অফিসের ওই গলিতে পুলিশ অভিযান চালায়।
এ সময় অন্ধকারের মধ্যে ফয়সাল হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে।
