উদ্ধারের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে যা চাইলেন ফায়ার সার্ভিস কর্মী (ভিডিও)

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১২:১৪ এএম

রাজধানী ঢাকার বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের সময় আধুনিক যন্ত্রপাতির প্রয়োজনিয়তার কথা জানিয়েছেন এক ফায়ার সার্ভিস কর্মী।

উদ্ধার কাজের এক পর্যায়ে পানি শেষ হয়ে যাওয়ায় তাদের তৎপরতা ব্যহত হয়। এরপর ওই কর্মী ফেসবুক লাইভে এসে তার বাহিনীর আধুনিক যন্ত্রপাতির অভাবের বিষয়টি তুলে ধরেন।

রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ হয়। তাদের ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র‌্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত