বহুল আলোচিত মেক্সিকো সীমান্ত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিবাসী ঠেকাতে মেক্সিকো কোনো পদক্ষেপ না নিলে সীমান্তই বন্ধ করে দেবেন।
এই সীমান্ত দিয়ে গত কয়েক বছরে শত শত মানুষ আমেরিকায় ঢোকার চেষ্টা করছে। ট্রাম্পের নির্দেশে মার্কিন প্রশাসন কঠোর অবস্থান নিলে সেখানে মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুসহ অনেক সাধারণ মানুষ মারা যায়। আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।
সব সমালোচনা উপেক্ষা করে ট্রাম্প ওই সীমান্তে দেয়াল নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। এখন সীমান্ত সিলগালা করার কথা ভাবছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘সামনের সপ্তাহে আমি সীমান্ত বন্ধ করে দিতে পারি। আর সেটাই আমার জন্য ভালো হবে।’
‘মেক্সিকো খুব সহজে মানুষকে ঠেকাতে পারে। কিন্তু তারা সেটা করছে না।’
