অভিনয় নিয়ে যতটা না আলোচিত প্রিয়াঙ্কা চোপড়া, তার চেয়ে বহু গুণ শিরোনাম হন ব্যক্তিগত বিষয় নিয়ে। এবার খবর রটেছে সংসারের অশান্তির।
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা বেড়াতে যাওয়া, পারিবারিক ডিনার বা বোট রাইডের ছবি প্রায়ই ভেসে উঠে। কয়েক দিন আগে জোনাস ব্রাদার্সের ভিডিও’র মডেল হয়ে খবর হয়েছেন। কেউ বা বলছেন তিনি অন্তঃসত্ত্বা। বিয়ের মাত্র চার মাসে এত এত খবরের মধ্যে আগুন ছড়ালো বিবাহ বিচ্ছেদের গুঞ্জন।
সম্প্রতি ওকে ম্যাগাজিনে একটি প্রতিবেদনে বলা হয়, বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন প্রিয়াঙ্কা ও নিক।
বিয়ের পর থেকে সব বিষয়েই নাকি দু’জনের মধ্যে ঝগড়া হচ্ছে। সেটা কাজের ব্যাপার হোক বা পরস্পরের সঙ্গে সময় কাটানো।
আরও বলা হয়, বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছেন। এ কারণে সমস্যা আরও বেড়েছে। জোনাস পরিবারও নাকি বেজায় চটেছে প্রিয়াঙ্কার ওপর।
তাদের মনে হয়েছে বয়স বাড়লেও প্রিয়াঙ্কা এখনো ২১ বছর বয়সী মেয়ের মতোই আচরণ করেন। স্বামী-সন্তান নিয়ে গুছিয়ে ঘর করার সময়ে হয়েছে তা বুঝতেই চান না।
এই প্রতিবেদন যদি সত্য হয় তবে বিবাহ বিচ্ছেদের সঙ্গে জড়িয়ে যাবে প্রচুর পরিমাণ সম্পত্তি ভাগাভাগির সমস্যাও।
তবে এ খবর নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ এ মুহূর্তে মায়ামিতে জোনাস পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে প্রিয়াঙ্কা। কয়েক দিন ধরে সেই ছবি ভাইরাল। বিশেষ করে প্রিয়াঙ্কা বিকিনির দাম হয়ে উঠেছে খবরের শিরোনাম।
