রাজধানীর এফ আর টাওয়ারের ভয়াবহ আগুন নেভাতে সময় লেগেছে চারঘণ্টার বেশি। ফায়ার সার্ভিস বাহিনীকে বেশ বেগ পেতে হয়েছে এ আগুন নেভাতে। আধুনিক প্রযুক্তির অভাবের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে এ সময়।
বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত সময়ে আগুন নেভাতে কিছু প্রযুক্তি আবিষ্কার হয়েছে অথবা আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।
তবে বিভিন্ন দেশ, ভবন ও আগুনের ধরন দেখে তা নিভাতে প্রযুক্তির ব্যবহার হয়।
বাংলাদেশে বিশেষত ঢাকায় আগুন লাগার ঘটনা নিয়মিতই ঘটছে এখন। এখানকার বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে এসব প্রযুক্তি হয়ে উঠতে পারে কার্যকর।
