যৌতুকের জন্য খেতে না দিয়ে গৃহবধূকে হত্যা, লাশের ওজন ২০ কেজি!

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১২:৩০ পিএম

যৌতুকের জন্য এক তরুণীকে না খেতে দিয়ে মারল স্বামী এবং শাশুড়ি। ভারতের কেরালায় মর্মান্তিক এঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, যৌতুকের জন্য ২৭ বছরের ওই নারীকে না খাইয়ে রাখতো তার স্বামী এবং শাশুড়ি।

জানা গেছে, শুধু পান্তাভাত আর চিনির সিরা খেতে দিত তাকে। এতে তার ওজন হয়ে পড়ে মাত্র ২০ কেজি।

পুলিশ জানায়, গত সপ্তাহে খেতে না পেয়েই মারা গেছেন ওই নারী। এ ঘটনায় তার স্বামী এবং শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, তিনি দেখতে হাড়ের থলের মতো হয়ে গিয়েছিলেন। তদন্তে দেখা গেছে, যৌতুকের জন্য তার ওপর এমন নিষ্ঠুরতা চালানো হয়।

নিহতের মা অভিযোগ করেন, পাঁচ বছর ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিল তার মেয়ে। এমনকি পরিবারের সঙ্গে এক বছর ধরে দেখা করতে দেয়নি তাকে। আরও বেশি নির্যাতনের শিকার হবে বলে এতদিন আমরা পুলিশের কাছে অভিযোগ দিইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত