মিয়ামি ওপেন জিতে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি বার্টির

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১২:৫৩ পিএম

ক্যারিয়ারে প্রথমবারের মতো একক লড়াইয়ে বড় কোনো শিরোপা দেখা পেলেন অস্ট্রেলিয়ার তরুণী অ্যাশলি বার্টি। মিয়ামি ওপেনের নারী এককের শ্রেষ্ঠত্ব দেখানোর পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও বড় উন্নতি হয়েছে তার।

শনিবার ফ্লোরিডায় ফাইনালে সাবেক র‍্যাঙ্কিং শীর্ষ তারকা চেক রিপাবলিকের কারোলিনা প্লিসকোভাকে ৭-৬, ৬-৩ গেমে হারান বার্টি। এই জয়ে ২০১৩ সালে সামান্তা স্টসুরের পর প্রথম কোনো অস্ট্রেলিয়ান হিসেবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়।

লড়াই শেষে সাফল্যের রহস্যের কথা জানালেন বার্টি, “আমি শারীরিক দিকটি নজর দেওয়ার চেষ্টা করেছি। বল যতটুকু সম্ভব আয়ত্ত্বে রাখার চেষ্টা করেছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত