হাওরে ঘাস কাটার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৩:০৫ পিএম

সুনামগঞ্জের জামালগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রাামের কালিকুটা হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (১৭) নামের একজন নিহত হয়েছে। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

নিহত দেলোায়ার উপজেলার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে দেলোয়ার ঘাস কাটতে হাওরের যায়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। পরে হঠাৎ বজ্রপাতের শিকার হন। পরে আহত অবস্থায় তাকে আশপাশের লোকজন উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান বলেন, পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত