অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে যেমন প্রতিক্রিয়া দেখালেন আরবাজ

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১০:২২ পিএম

মালাইকা অরোরা ও আরবাজ খানের বিচ্ছেদ হয়ে অনেক আগেই। তবে তাদের বিচ্ছেদ নিয়ে রয়েছে নানা গুঞ্জন। লোকে বলছে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি ভেঙে গিয়েছে মালাইকা-আরবাজের ১৭ বছরের সংসার।

এদিকে শোনা যাচ্ছে শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন মালাইকা ও অর্জুন কাপুর। এ বিষয়েই এবার প্রশ্নের মুখোমুখি হতে হলো আরবাজ খানকে। তাদের বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে কোনো রাগ দেখাননি আরবাজ। স্বাভাবিকই ছিলেন তিনি। অবশ্য কোনো জবাবও দেননি। শুধু হেসেছিলেন আরবাজ।

আগামী এপ্রিল মাসে অর্জুন-মালাইকার বিয়ের কথা থাকলেও কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করেননি তারা।

জানা যায়, গির্জায় গিয়ে খ্রিষ্টান রীতিতে বিয়ে করতে পারেন এই জুটি। মালাইকার বোন অমৃতা আরোরাও শাকিল লাদাককে খ্রিষ্টান রীতিতেই বিয়ে করেছিলেন।

সম্প্রতি করণ জোহরের শো’তে এসে মালাইকা এক প্রশ্নের জবাবে হেসে বলেন, ‘আমি অর্জুনকে পছন্দ করি।’

অবশ্য এর আগে মালাইকা ‘এএম’ অর্থাৎ তার এবং অর্জুনের নামের আদ্যক্ষর খোদাই করা লকেট পরে প্রকাশ্যে ঘোরাঘুরিও করেছেন।তাদের দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গাতেও দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত