মিয়ামি ওপেন জিতে সেঞ্চুরি ছাড়ালেন ফেদেরার

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ এএম

শিরোপার সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্চের দ্বিতীয় দিন। এপ্রিলের প্রথম দিন এসে রজার ফেদেরার সেটি ছাড়িয়ে গেলেন। রোববার রাতে দাপট দেখিয়ে মিয়ামি ওপেন জিতে ১০১তম শিরোপা জেতার নজির গড়েছেন তিনি।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জন ইসনারকে ৬-১ ৬-৪ সেটে হারিয়ে চতুর্থবারের মতো মিয়ামির শিরোপা নিজের করেন এই কিংবদন্তি।

৩৭ বছর বয়সী এই টেনিস তারকা ২৪ মিনিটে প্রথম সেটে জয় পান। ৫০তম মাস্টার্সের ফাইনালে তাকে লড়াই করতে হয় এক ঘণ্টা তিন মিনিট।

ফেদেরার এই নিয়ে ২৮টি মাস্টার্স শিরোপা জিতলেন। সব ধরনের শিরোপা মিলিয়ে ১০১টি। যার মধ্যে ২০টি গ্র্যান্ড স্লাম।

চ্যাম্পিয়ন হওয়ার পর সুইস তারকা বলেন, ‘কী দারুণ একটি সপ্তাহ গেল আমার জন্য। এই মুহূর্তে অনেক খুশি। এটা অবিশ্বাস্য। এখানে প্রথম খেলেছিলাম সেই ১৯৯৯ সালে। এখন ২০১৯। এটা আমার জন্য অনেক কিছু।’

মার্চের শুরুতে দুবাই চ্যাম্পিয়নশিপ জেতার পর এই মৌসুমে এটিপি ট্যুরে দুইবার চ্যাম্পিয়ন হলেন ফেদেরার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত