সীতাকুণ্ডে যুবলীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১০:৫৮ পিএম

ছয় দিন অচেতন থাকার পর অবশেষে মারা গেলেন সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি। গত রবিবার রাত ১০টায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিউল হোসেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সুবেদার ইব্রাহিমের ছেলে। পরিবার ও তার দলের নেতাকর্মীরা মৃত্যুটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করছেন।

রবিউল হোসেনের বড় ভাই এবং দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, গত ২৫ মার্চ ১ কোটি ৩০ লাখ টাকায় সীতাকুণ্ডের ফকিরহাট গরুর বাজারের ইজারা পান রবি, নাছির ও আরও কয়েকজন। ইজারা পেয়ে তারা পৌর সদরের সৌদিয়া আবাসিক হোটেলে বৈঠকে মিলিত হন। কিন্তু দুই দিন তারা হোটেল থেকে বের হননি। তৃতীয় দিন রাত ৮টায় অসুস্থ হয়ে পড়েন রবি ও নাসির। তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন ও রবিকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা প্রদান করেন। পরে রবিকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন। পরে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হলে গত রবিবার রাতে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত