লক্ষ্মীপুরে এক হাজার কেজি জাটকা ইলিশসহ আটক ২

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৩:২৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরের কাটাখালী এলাকা থেকে ১ হাজার কেজি জাটকা ইলিশসহ দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে একটি পিকআপভ্যান থেকে এসব জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত পিকআপ ও জাটকাসহ আটক ব্যক্তিদের আদালতের পাঠানো হবে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা হলেন- চাঁদপুর জেলার জালিয়ার চর এলাকার মৃত তাল বেপারীর ছেলে মো. কুদ্দুছ ও একই জেলার চরবগা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে নাছির সর্দার।

রায়পুর থানার এএসআই সবুজ মিয়া জানান, জাটকাগুলো নদী থেকে আরোহন করে ঢাকার উদ্দেশে নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাখালী এলাকা থেকে জাটকাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় জব্দ করা এক হাজার কেজি জাটকা ও একটি পিকআপভ্যান। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত