জাহাজ কারখানায় ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৭:৩২ পিএম

চট্টগ্রামে কর্ণফুলী ডাঙ্গারচর এলাকায় একটি জাহাজ নির্মাণ কারখানায় ক্রেনের ধাক্কায় মো. মোর্শেদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে আবুল খায়ের গ্রুপের জাহাজ নির্মাণ কারখানায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত মোর্শেদ কর্ণফুলী উপজেলার জুলদা ইউনিয়ন ডাঙ্গারচরের ৩ নম্বর ওয়ার্ডের ওসমান গণির ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার নিহতের পিতার বরাত দিয়ে দেশ রূপান্তরকে বলেন, আবুল খায়ের গ্রুপের কারখানায় জাহাজ মেরামতের সময় ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় মোর্শেদ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

জরুরি বিভাগের চিকিৎসক মোর্শেদকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত