রাস্তায় পড়ে আছে টয়োটা গাড়ি, খোঁজ নেই মালিকের

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:৩৯ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সদরের খামার ব্যবস্থাপকের কার্যালয়ের কাছে একটি প্রাইভেট কার প্রায় ৪দিন যাবৎ পড়ে রয়েছে। খোঁজ মিলছে না মালিকের।

এ নিয়ে চলছে দুর্গাপুরবাসীদের মধ্যে রয়েছে নানা ধরনের গুঞ্জন। মঙ্গলবার পর্যন্ত ওই গাড়ির মালিকের কোন সন্ধান পায়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের খামার ব্যবস্থাপকের কার্যালয়ের কাছে গত শনিবার ভোররাতে কে বা কারা কালো রংয়ের এই প্রাইভেট কারটি ফেলে রাখে। গাড়িটি ৪ দিন ধরে লক অবস্থায় পড়ে রয়েছে। গাড়ির রং কালো নিচে মাঝারি লাল রং বিদ্যমান। টয়োটা গাড়ি যার নম্বর ঢাকা মেট্রো-গ ১১-৮১৩৬। গত ৪দিন ধরে পড়ে থাকায় ধুলোবালিতে গাড়িটির রং এখন বিবর্ণ হয়ে গেছে।

এ বিষয়টি নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাইভেট কারটির খবর পাওয়া মাত্রই গাড়িটি থানা হেফাজতে আনা হয়েছে এবং তা সিজারলিস্ট করতে দারোগা আতাউলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরে দারোগা আতাউলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক থেকে দেড় গজ দূরত্বে এবং খামার বাড়ি অফিসের সামনে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি ছিল এবং বর্তমানে সেটি থানা হেফাজতে রয়েছে। ইতোমধ্যে সিজারলিষ্ট তৈরী করা হয়েছে। গাড়িটির রং কালো না তবে শুকনো ছাই রংয়ের মতো দেখতে। গাড়ির মালিকের খোঁজে পুলিশের টিম কাছ করছে। মালিকে সন্ধান পেলে প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত