ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:৫৯ পিএম

টাঙ্গাইলের মধুপুরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন। গতকাল মঙ্গলবার মধুপুর শিল্প ও বণিক সমিতির নেতৃত্বে এ কর্মসূচি দুপুরে পালিত হয়।

দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় সাংসদ এবং ওসির আশ্বাসে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন। ৬ ঘণ্টার মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে নতুন কর্মসূচি দেবেন বলে জানান ব্যবসায়ীরা।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মধুপুরের ব্যবসায়ীর ওপর হামলায় দুজন গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ হামলার অভিযোগ ওঠে স্থানীয় কিছু ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ওই ব্যবসায়ী সংগঠন ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেয়। এলাকায় অচলাবস্থা সৃষ্টি হলে স্থানীয় সাংসদ ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ওসিকে নির্দেশ দিয়েছেন বলে ব্যবসায়ী নেতাদের মোবাইল ফোনে আশ^াস দিলে এ কর্মসূচি স্থগিত করা হয়। মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে ৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মেদ বলেন, অপরাধী যারাই হোক তাদের বিচারের আওতায় আসতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত