বিচ্ছেদের গুজব ছড়ানো ম্যাগাজিনের বিরুদ্ধে প্রিয়াঙ্কা-নিকের মামলা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১২:১২ পিএম

বিয়ের উত্তেজনা শেষ না হতেই  প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতির বিচ্ছেদের সুর- এমন সংবাদে নড়েচড়ে বসেছিলেন দুই তারকারই ভক্তরা। সেইসঙ্গে রসালো গল্প জুড়ে দেয় সংবাদমাধ্যমগুলোও। এতে ক্ষেপে গেছেন এ জুটি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রের যে ম্যাগাজিন তাদের বিচ্ছেদ নিয়ে গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন এ তারকা দম্পতি।

কোনো রকম সত্যতা যাচাই না করে এমন সংবাদ প্রচারে ম্যাগাজিনটির বিরুদ্ধে ইতোমধ্যে মামলাও করেছেন নিক জোনাস।

এদিকে বিচ্ছেদের গুজবকে উড়িয়ে দিয়ে ঠিকই গায়ে রোমাঞ্চকর হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা-নিক। এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, পরস্পরকে চুমু খাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন নিজদের সুন্দর ও রোমান্টিক মুহূর্তগুলোও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত