তুমি দেশের জন্য অনেক কিছু দিয়েছ : মাশরাফীকে শিক্ষামন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৬:০৮ পিএম

শিক্ষামন্ত্রী দীপু মনি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে বলেছেন, 'তুমি দেশের জন্যে অনেক কিছুই দিয়েছ। আমরা আপ্রাণ চেষ্টা করব যেন তোমার দ্বারা তোমার এলাকার, তোমার জেলার প্রতিটা মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে।'

মঙ্গলবার মাশরাফী সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যান। মাশরাফী তার এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নতির জন্য অনুরোধ করেন শিক্ষামন্ত্রীকে। 

এ সময় দীপু মনি উপরোক্ত কথাগুলো বলেন। এ-সংক্রান্ত খবর ও ছবি ফেসবুকে পাওয়া যায়।

তাদের দু'জনের সাক্ষাতের ছবি ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিতে মাশরাফীর সঙ্গে আরো কয়েকজনকে দেখা যায়। 

নিউ জিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে নির্বাচনী এলাকা ও জন্মস্থান নড়াইলে ছুটে গিয়েছিলেন মাশরাফী। নির্বাচনী এলাকা পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন ও যেকোনো সমস্যা তাকে জানানোর জন্য জনগণকে অনুরোধ করেন মাশরাফি। 

এ ছাড়া জনগণের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন জাতীয় ক্রিকেট দলের এই তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত