ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন। হামলাকারী বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর চালায়।
বুধবার দিবাগ মধ্য রাতে বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার অফিসার ইনর্চাজ শামিম আহমেদ জানান, স্থানীয় চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে জামাল মাতুব্বরের সমর্থকদের সঙ্গে নাজিমউদ্দিনের সমর্থকদের একটি দাওয়াত খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে এরই জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।
এ সময় জামাল মাতুব্বরের সমর্থক দেয়োয়ার হোসেন (৩৫) গুরুতর আহত অবস্থায় ভোরে মারা যায়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জামাল মাতুব্বর চতুল ইউনিয়ন যুবলীগের আহবায়ক এবং নাজিমউদ্দিন ওয়ার্ড আওয়ামী লীগে নেতা ও চতুল ইউপির তিন নং ওয়ার্ডের সদস্য। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ লেগে ছিল।
আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
