নরসিংদীতে ৯ দফা দাবিতে রেল লাইনে আগুন দিয়ে অবরোধ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৩:২০ পিএম

নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে ট্রেন লাইন অবরোধ করেছে শ্রমিকরা। ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুটমিলের শ্রমিক কর্মচারীরা বাসাইল রেলগেট  ও তরোয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মজুরি কমিশন বাস্তাবায়নসহ ৯ দফা দাবিতে গত ৪দিন ধরে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছে ইউএমসি জুটমিলের শ্রমিক-কর্মচারীরা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউএমসি জুটমিলের শ্রমিক কর্মচারীরা বাসাইল রেলগেট এলাকা অবরোধ করেন।

image

এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে ফেলে। পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাঙচুর করে। তারা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ফায়রা সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে দিলে ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পুলিশের নরসিংদী ফাঁড়ির এসআই ফিরোজ আহাম্মেদ বলেন, শ্রমিকরা অতর্কিতভাবে রেললাইন অবরোধ করে। এ সময় চট্টগ্রামগামী একটি ট্রেন থামিয়ে ফেলে। ওই সময় শ্রমিকরা ট্রেনের জানালার গ্লাস ভাঙচুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত