নাফিসা নেওয়াজ বিন্দু, ইডেন কলেজে বিবিএস'র ছাত্রী। বুধবার উত্তরা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে দুপুর ১টায় রওনা দেন। কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী সিল্ক সিটিতে দুপুর ২.২০ মিনিটে ওঠেন উত্তরা স্টেশনে নামার জন্য।
তবে তিনি উত্তরা স্টেশনে নামতে পারেননি। বিকাল ৪টা ৩ মিনিট তিনি তার মাকে ফোন করে বলেন, 'মা আমি উত্তরা স্টেশন মিস করে ফেলছি। এখন ট্রেন কোথায় আছে জায়গাটা চিনতে পারছি না। পরের স্টেশন এলে নেমে বাস ধরে যাব।'
এ কথা বলার মধ্যেই ফোনটা কেটে গেল আর এটাই ছিলো শেষ ফোন। এর পর থেকে ফোন বন্ধ।
নিখোঁজ ছাত্রীর ভাই আব্দুল বাতেন ফেসবুকে জানান, কাল থেকে এখন পর্যন্ত নিখোঁজ, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ইনফর্ম করা হয়েছে। জিডি করা আছে। ফোন ট্র্যাক করে সর্বশেষ গাজীপুর সদর পর্যন্ত তার ফোন খোলা ছিল। তিনি সবার কাছে সবার কাছে আাকুল আবেদন করে জানান, আমার বোনটার সন্ধান পেলে বা কোথাও তাকে চোখে পরলে নিচের ঠিকানায় ও নাম্বারে যোগাযোগ করবেন।
১: 01673577194
২: 01922335723
GD nmbr : 246 jatrabari thana
Date : 3/04/19
ঠিকানা: ৩৫০/১ মিরহাজিরবাগ, কাজীবাড়ি,যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪
