যশোরে জেনারেল হাসপাতাল কর্মচারীকে মারধর, বিক্ষোভ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:১৭ এএম

সকালে যশোরে জেনারেল হাসপাতালে পুলিশি হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেছে চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মকা- বন্ধ থাকে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল গোলাম রব্বানি ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করার  ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাসপাতালের প্রহরী পরিতোষ কুমার সাংবাদিকদের জানিয়েছেন, সকালে হাসপাতালের কাউন্টারের সামনে ডিউটি করছিলেন।   সেই সময় নারী-পুরুষ মিলিয়ে তিন শতাধিক লোক টিকিটের জন্য লাইনে ছিল। পুলিশ কনস্টেবল বুলবুল তার স্ত্রীকে নিয়ে কাউন্টারে আসেন টিকিট কাটতে। তার সঙ্গে থাকা বাইসাইকেল রাখেন কাউন্টারের পাশে। সাইকেল সরাতে বলায় তিনি পরিতোষের ওপর ক্ষিপ্ত হন। তাদের দুজনের কথা কাটাকাটির এক পর্যায় হাসপাতালের অপর কর্মী সরোয়ার কী হয়েছে জানতে চান। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার ওপরও চড়াও হন বুলবুল। একপর্যায় পরিতোষের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে সরোয়ারকে  পেটান কনস্টেবল বুলবুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত